ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপির সমাবেশের অনুমতির সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই

admin
নভেম্বর ৯, ২০১৭ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশের অনুমতির সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সরকার গণতন্ত্রের স্বার্থে আগামী ১২ নভেম্বর বিএনপির সমাবেশের অনুমতি দেবে বলে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার উপস্থিত ছিলেন।

স/মা