লিয়াকত তালুকদার সভাপতি ও সালেক সেক্রেটারী
ঝালকাঠি জেলা ইটভাটা মালিক সমিতির
সাধারন সভা ও নতুন কমিটি গঠন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারকে সভাপতি ও সালাউদ্দিন আহম্মেদ সালেককে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি ইটভাটা সমিতির ১২ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষনা করেছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি ইটভাটা সমিতির উদ্দোগে শহরের কোর্টরোডস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয় অনুষ্ঠিত এক সাধারন সভায় সর্বসম্মত ভাবে এ কমিটি গঠন করা হয়েছে। সাধারন সভা ও নতুন নির্বাহী কমিটি গঠন উপলক্ষে আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট ব্যাবসায়ী ও সিআইপি মো. মনিরুল ইসলাম তালুকদার, ইটভাটা মালিক নাসির উদ্দিন, ফিরোজ, শামসুল ইকরাম পিরু, ফিরেজ আহম্মেদ, আনোয়ার হেসেন আনু, তালুকদার ব্রিকস্ এর মালিক দৈনিক পজেটিভ এর সম্পদক-প্রকাশক আলহাজ্ব আমিনুল ইসলাম তালুকদার, ইটভাটা মালিক ও কাউন্সিলর রেজাউল করিম জাকির, ইটভাটা মালিক রাজিব আহসান শাওন, ইটভাটা মালিক ফারুক সরদার, ইটভাটা মালিক সহিদ জমাদ্দার, জয়ন্তু সাহা ও সরাই চন্দ্র উপস্থিত ছিলেন। ইটভাটা মালিকদের স্বার্থরক্ষা ও কল্যানের লক্ষে নবগঠিত এ কমিটি শক্তিশালী ভূমিকা পালনে সক্ষম হবেন বলে ঝালকাঠি ইটভাটা সমিতির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন। সাধারন সভা ও নতুন নির্বাহী কমিটি গঠন শেষে উপস্থিত সদস্যরা সৌহার্দপূর্ন পরিবেশে মধ্যাহ্নের ভোজে মিলিত হন।#
স/মা

