ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খালেদার সঙ্গে বার্নিকাটের বৈঠক বুধবার

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ষ্টিফেনস ব্লুম বার্নিকাট।

বুধবার বিকেল সাড়ে ৪টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানান খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামমসুদ্দিন দিদার।

তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বার্নিকাট ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনার স্থলাভিষিক্ত৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালের ২২ মে মার্সিয়া বার্নিকাটকে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন৷

 স/শা