কমলনগরে জেএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিব
দোলন মাষ্টার প্রত্যাহার
এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কেন্দ্রে শৃংঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রের সহকারী সচিব ওমর ফারুক দোলনকে প্রত্যারক করা হয়েছে। গত ৭ই নভেম্বর সকাল ১১ টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে প্রত্যাহার করেন কেন্দ্র সচিব ও উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। সহকারী কেন্দ্র সচিব ওমর ফারুক দোলন চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, সহকারী সচিব ওমর ফারুক দোলন নিয়ম ভঙ্গ করে ভেন্যু কেন্দ্র থেকে মূল কেন্দ্রে যায়। একাধিকবার সতর্ক করা হলেও তিনি আধিপত্য বিস্তার করে ক্ষমতার দাপট দেখিয়ে আইন অমান্য করেন। এ ব্যাপারে কুমিল্লা শিক্ষা বোর্ডে অভিযোগ করলে বোর্ড তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তিবর্গ জানান, লরেঞ্চ বাজার সন্নিকটে তার বসতবাড়ি হওয়ায় দীর্ঘদিন থেকে অত্র বিদ্যালয়টিতে একক আধিপত্য ও প্রভাব বিস্তার করে প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে বহাল তবিয়তে। স্কুলের ম্যানেজিং কমিটি সহ একাধিক ছাত্র ছাত্রীর অভিবাবক তার এহেন কর্মকান্ডের প্রতিবাদ করে কোন সুফল পায়নি বরং হতে হয়েছে লাঞ্চিত। পূর্বের একগুয়েমী স্বভাব ও পরীক্ষার হল রুমে প্রভাব বিস্তার করার দায়ে তাকে অপসারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে তার এহেন অপসারণ পুরো শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে বলেও জানান তারা।
স/মা

