ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ধামরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

admin
নভেম্বর ৭, ২০১৭ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবিতে ঢাকার ধামরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

ধামরাই পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি রুহুল আমিন আকন্দের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. মানিক মিয়া, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোরশেদ আলম, ধামরাই পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মোখলেছুর রহমান, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মো.আনোয়ারুল ইসলাম, হিসাব রক্ষক আছিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশের বিভিন্ন পৌরসভায় ৫ মাস থেকে ৫০ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও পৌরসভার আর্থিক দুরবস্থার কারণে অবসরকালীন পাওনাদি পাচ্ছেন না। অর্থের অভাবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করছেন। নিজেদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না।

দুর্বিসহ জীবন থেকে মুক্তির জন্য বক্তারা স্থানীয় সরকার বিভাগের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

স/মা