অনলাইন ডেস্ক
পানামা পেপার্সের পর এবার আরও একটি অফশোর ফার্মের তথ্য ফাঁস নিয়ে গোটা দুনিয়ায় শোরগোল পড়ে গেছে। অ্যাপলবাই ফার্মের প্যারাডাইস পেপার্স বহু বিত্তশালী ব্যক্তির গোপন সম্পদের তথ্য ফাঁস করেছে।
কীভাবে বিত্তশালী ভারতীয়রা, বিভিন্ন সংস্থা, হেজ ফান্ড ও অন্যান্যরা কর ফাঁকি দিয়ে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন তা ফাঁস করা হয়েছে।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বিশ্বের মোট ১৮০টি দেশের ধনপতিদের নাম রয়েছে এই পেপার্সে। তার মধ্যে নামের ভিত্তিতে ভারত ১৯ নম্বরে। ভারতের মোট ৭১৪ জনের নাম রয়েছে এই প্যারাডাইস পেপার্সে।
তারা হলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, বলিউড তারকা সঞ্জয় দত্তের স্ত্রী মনিতা দত্ত, কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং, নিরা রাডিয়াসহ বেশ কিছু সেলিব্রেটি ও নেতা-মন্ত্রীদের নাম।
স/মা

