ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হেলিকপ্টার দুর্ঘটনায় সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন নিহত

admin
নভেম্বর ৬, ২০১৭ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন নিহত হয়েছেন। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

রবিবার দেশটির আসির প্রদেশের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, আসির প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স মানসুর বিন মুকরিনসহ আরও কয়েকজন এ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে গত শনিবার (৪ নভেম্বর) রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেন বিমানবাহিনী। উত্তর পূর্বাঞ্চলীয় রিয়াদে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

স/মা