ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলি

admin
নভেম্বর ৬, ২০১৭ ৭:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী চোরাকারবারী আহত

কুষ্টিয়া 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে উজ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশী এক চোরাকারবারী আহত হয়েছে। রোববার ভোরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের একদল চোরাকারবারী অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক পাচার করার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার ৪৩ বিএসএফ অধিনস্থ রানীনগর বিএসএফ ক্যাম্পের টহল দল চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে চোরাকারবারী উজ্বল হোসেন ডান হাতে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে ভর্তি করা হয়।
উজ্বল হোসেন জামালপুর গ্রামের ইফনুচ আলীর ছেলে।

স/মা