ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সর্বোচ্চ শাস্তি পেতে পারতেন নাসির ও শান্ত !

admin
নভেম্বর ৬, ২০১৭ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিপিএলে সিলেট সুরমা সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুইজনের নামের পাশেই যুক্ত হয়েছে ১টি করে ডিমেরিট পয়েন্ট।

মূলত উদ্বোধনী দিনে ম্যাচের শুরুতে টস অনুষ্ঠিত হতে ৬ মিনিট দেরি হয়। দলের খেলোয়াড় তালিকা দিতে দেরি করে দলটি। ফলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি টস। ম্যাচের পর সিলেট দলের অধিনায়ক ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রিয়াজ উদ্দিন, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার আক্তারুজ্জামান।

বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.১.১ নীতিমালা ভঙ্গ করায় নাসির ও শান্তকে সতর্ক করে বিসিবি। লেভেল-১ অনুযায়ী এ অপরাধের সর্বনিম্ন শাস্তি পেয়েছেন এ দুইজন। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া এবং ১ অথবা ২ ডিমেরিট পয়েন্ট যোগ করা। নিয়ম অনুযায়ী ৪টি ডিমেরিট পয়েন্ট হলে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

তবে সর্বোচ্চ শাস্তিও পেতে পারতেন নাসির ও শান্ত।

খেলার পরে দুইজনই ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। ফলে তাদের সর্বনিম্ন শাস্তি দেয় বিসিবি।

উল্লেখ্য ওই ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দেয় স্বাগতিক সিলেট

স/মা