পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আনওয়ারুল হক আর নেই
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক এআর মোঃ আনওয়ারুল হক (৭০) আর নেই। তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বার্ধক্য জনিত কারণে শনিবার সকাল সাড়ে ৭টায় পৌর সদরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না ইল্লাহির…………… রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে যানাজা শেষে সরকারী কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। যানাজায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, কয়রা উপজেলা চেয়ারম্যান মাওঃ আ খ ম তমিজ উদ্দীন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রধান শিক্ষক আব্দুল গফফার, এ্যাডঃ জিএ সবুর, আবু সাঈদ, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, পোনা সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন, আব্দুল কাদির, ইঞ্জিনিয়ার গোফরান, মাওঃ আব্দুল কাদির, মিজানুর রহমান, গোলাম সরোয়ার, আমিনুল ইসলাম, কাজী তমজিদ হোসেন, আব্দুল হান্নান ওমর, শিক্ষক আনওয়ারুল হকের ছেলে মাসুম। যানাজা পরিচালনা করেন, মাওঃ অজিয়ার রহমান।
স/মা

