গোয়াইনঘাটে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
শাহ আলম, গোয়াইনঘাট থেকে
সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে ”উৎপাদনমূখী সমবায় করি’ উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, পল্লী উন্নয়ন বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার দাস, একটি বাড়ী একটি খামার এর সমন্নয়ক আব্দুল হাসিম, আদিবাসী পাত্র উন্নয়ন এর সভাপতি প্রেমানন্দ, ডাউকি পিয়াইন পাথর শ্রমিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা কুতুব উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
স/মা

