ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে জাতীয় সমবায় দিবস পালিত

admin
নভেম্বর ৫, ২০১৭ ৬:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

হিলিতে জাতীয় সমবায় দিবস পালিত

আব্দুল আজিজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধি:
”উৎপাদন মুখী সমবায় করি উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে হিলিতে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে গত শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভিনের নেতৃত্বে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণঢ্য র‌্যালী বেড় হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন সমবায় সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহণ করে।
পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি স্থল বন্দর আমদানি রপ্তানী কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাবিবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স/মা