ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঐশ্বরিয়া রাই সুপারমম !

admin
নভেম্বর ৪, ২০১৭ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বিশ্বের সেরা সুন্দরী হিসেবে বিবেচিত হন। গত ১ নভেম্বর ৪৪তম জন্মদিন পালন করেন এ অভিনেত্রী।

তার সম্পর্কিত নানা বিষয় নিয়ে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন স্বামী অভিষেক বচ্চন।

ঐশ্বরিয়াকে নিয়ে তিনি বলেন, ‘যখন সে মা হলো তার ক্যরিয়ার পিছিয়ে গেছে। আজও সে আরাধ্যার ( ঐশ্বরিয়া-অভিষেকের একমাত্র সন্তান) জন্যই সবকিছু করছে। সে সুপারমম। আরাধ্যা জন্মের পরপরই গণমাধ্যম তার ওজন নিয়ে হইচই শুরু করে দেয়। তার ওজন নিয়ে জঘন্য সব কথা লেখা হয়েছে। এসব আমাকে সত্যিই হতাশ করে। যারা ঐশ্বরিয়াকে চেনে সবাই জানে সে একটা দিনও জিমে যায় না। শুধু ‘ধুম টু’ (২০০৬) এর সময় আমি, উদয় চোপড়া ও হৃত্বিক রোশন তাকে জিমে যেতে বাধ্য করেছিলাম।

‘  সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

স/মা