ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কমলনগরে ইয়াবা স¤্রাট আটক

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধী :
লক্ষ্মীপুর জেলার কমলনগরে তিন ইয়াবা ব্যবসায়ী আটক। গত ২০ই ফেব্রুয়ারী রাতে কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসের নির্দেশে এ এস আই রফিকের নেতৃত্বে একদল সঙ্গীফোর্স নিয়ে উপজেলার খায়েরহাট বাজারের মোজাফ্ফর মাষ্টারের হোমিও দোকান থেকে তাদেরকে ২১পিছ ইয়াবাসহ আটক করে। তারা হল-১. মোঃ রিয়াজ উদ্দিন পিতা -মোজাফ্ফর হাওলাদার,গ্রাম চরফলকন পাটওয়ারীর হাট ইউনিয়ন,কমলনগর,লক্ষ্মীপুর। ২. মোঃ শরীফ, পিতা-অজ্ঞাত, সবুজ গ্রাম,আলেকজান্ডার রামগতি, ৩. এমরান হোসেন বিপ্লব, পিতা -অজ্ঞাত,সবুজ গ্রাম, আলেকজান্ডার, রামগতি, লক্ষ্মীপুর। খায়ের হাট বাজারের সাধারন জনগন জানান রিয়াজ দীর্ঘদিন ধরে পিতার হোমিও ব্যবসার আড়ালে মদ,খাঁজা,ইয়াবা সহ সকল ধরনের মাদক ব্যবসা করে আসছে। সে স্থানীয় যুবলীগের নেতৃত্বের সাথে জড়িত বিধায় ভয়ে কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে সাহস করে কিছু বলতে পারে না। কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস কমলনগরে যোগদান করার পর মাদক, জুয়াসহ সকল অবৈধ কাজের সাথে যুদ্ধ ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের বৃত্তিতে এ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কমলনগর থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস সত্যতা জানিয়ে বলেন মাদক,চোরাচালান,জুড়া,সন্ত্রাস ও জঙ্গিদের কোন দল থাকতে পারে না। তাই এদের সাথে আমার কোন আপোষ নাই।

স/শা