বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর হতে ১টি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এর সভাপতিত্বে ”যুবদের জাগরন বাংলাদেশের উন্নয়ন” শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। মোঃ মোনায়েম আলীর পরিচালনায় বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজিউর রহমান, সারওয়াত নাহার আক্তার প্রমুখ। অলোচনা সভা শেষে ৩১ জন যুবক ও যুবতিদের গবাদী পশু পালন, কম্পিউটার প্রশিক্ষন, নার্সারী করন, মৎস চাষ বাবদ প্রায় ১২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
স/মা

