খুলনা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতিকে পাইকগাছা শ্রমিকলীগের অভিনন্দন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে উপ-নির্বাচনে শাহাদাত মৃধা দাদো নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি আবুল কাশেম, পৌর সভাপতি শেখ হারুন অর রশিদ হিরো, সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম, শেখ আব্দুল জব্বার বাবলু, বাবুল হোসেন, সহ-সম্পাদক শ্রমিক নেতা শেখ মিথুন মধু ও আবুল কালাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স/মা

