কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে নেশার টাকা জোগাড় করতে না পেয়ে অবশেষে মসজিদের দানবক্স ভেঙ্গে ৩ হাজার টাকা চুরি হয়েছে। জানা যায় ,উপজেলার নতুন মূলগ্রামের মোনছোপ আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা রুবিয়া খাতুনের ছেলে রাবিব ও একই গ্রামের মৃত শহর মোল্যার মেয়ে স্বামী পরিত্যাক্তা জয়গুন নেছার ছেলে ফিরোজ কবীর নেশার টাকা জোগাড় করতে এ কাজ করেছে। এ ঘটনায় ইউপি সদস্যসহ মসজিদ কমিটির সদস্যগন ৩১অক্টোবর সকালে ওই গ্রামে এক সালিশ বৈঠক করেছে।৩০অক্টোবর দুপুরে উক্ত রাবিব ও ফিরোজ কবীর নতুন মূলগ্রাম আহলেহাদীস জামে মসজিদের ২য় তলায় রক্ষিত দানবক্স ভেঙ্গে ৩ হাজার টাকা চুরি করে। রফিকুল ইসলাম, লেওয়াকাত আলী, তরিকুল ইসলাম, শাহিদ মোড়ল, ইয়াকুব হোসেন, সহিদ মোল্যা, এনামূল হাসান জানান, পূর্বেও নগত টাকাসহ রাবিব ও ফিরোজ এলাকার বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন ধরণের মালামাল চুরি করে ধরা পড়েছে। এই ২ জন চোরের নাম জানতে পেরে পরের দিন মসজিদ কমিটির সদস্যরা টাকা চুরির ঘটনায় রাবিব ও ফিরোজ কবীরকে ডেকে সালিশ বৈঠক করে। সালিশ বৈঠকে চোরেরা স্বীকার করেছে নেশার টাকা জোগাড় করতে না পেরে তারা মসজিদের দানবক্স ভেঙ্গে ওই টাকা চুরি করেছে । সালিশ বৈঠকে তারা ৩শ টাকা ফেরৎ দিয়েছে এবং ১ সপ্তাহের মধ্যে বাকী টাকা ফেরৎ দেয়ার মুচেলকা দিয়ে রক্ষা পেয়েছে। এলাকার ইউ.পি সদস্য সিরাজুল ইসলাম এ ঘটনরার সত্যতা নিশ্চিত করেছেন। আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বলেন, রাবিব ও ফিরোজ কবীর পেষাদার চোর ও নেশাখোর।
স/এম

