ট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় আনা ১৫টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।
মঙ্গলবার সকালে ওই যাত্রীকে আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান। এটি সমসাময়িককালে শরীরের পায়ুপথে আনা সর্ববৃহৎ সোনার চালান। ওই যাত্রীর নাম শাহাদাত হোসেন (৩৪)। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে।
ড. মঈনুল খান বলেন, সকাল ১০ টায় ফ্লাই দুবাই ৫৮৯ ফ্লাইটযোগে শাহ আমানতে অবতরণ করেন শাহাদাত হোসেন নামে এক যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করেন। পরে বিমানবন্দর কাস্টমসে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন তার পায়ুপথে ১৫টি স্বর্ণের বার রয়েছে। পরবর্তীতে শাহাদাত নিজস্ব কায়দায় ঝুড়ির ভেতর একে একে ১৫টি সোনার বার বের করে দেয়। বারগুলোর ওজন প্রতিটি ১০ তোলা করে মোট ১.৭৫ কেজি।
প্রথমে আর্চওয়ে দিয়ে হাটিয়ে শুল্ক গোয়েন্দার দল নিশ্চিত হয় ওই যাত্রীর শরীরে সোনা রয়েছে। মেটাল ডিটেক্টরেও পেটে সোনা থাকার সিগনাল পাওয়া যায়।
কিন্তু ওই যাত্রী তা স্বীকার না করার একপর্যায়ে বন্দর হাসপাতালে নিয়ে পেট কেটে সোনার বার বের করার ভয় দেখালে তিনি তখন স্বীকার করেন।
স/শা

