হিলি চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলো ২ কিশোর
আব্দুল আজিজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধি
সীমান্ত দিয়ে অবৈধ্য অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশী কিশোর এক থেকে দেড় বছর কারাভোগ শেষে হিলি চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে এসেছে।
গত সোমবার দুপুর ১২ টায় সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় অভিবাসন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে দুই বাংলাদেশী কিশোরকে হস্তান্তর করেন।
হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানায়, বাংলাদেশী কিশোর মেহেদী হাসান (১৩) ও সুমন ভুইয়া (১৪) আন্না সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে সেই দেশের পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের ভারতের বালুঘাট শোভায়ন হোমে পাঠায়। সেখানে এক থেকে দেড় বছর আটক রাখা হয় তাদেরকে।
সাজার মেয়াদ শেষে মোমবার আনুষ্টানিকতার মধ্য দিয়ে দেশে ফিরে এলো তারা।
ফিরিয়ে আসা কিশোররা হলেন সিরাজগঞ্জ জেলা সদরের কালিঘাট গ্রামের আ: কাদেরের ছেলে মেহেদী হাসান ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের ওমেদ ভুইয়ার ছেলে সুমন ভুইয়া।
স/মা

