ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসিকে ইউজিসি’র শোকজ নোটিশ

admin
অক্টোবর ৩১, ২০১৭ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসিকে ইউজিসি’র শোকজ নোটিশ

মেহেদী জামান লিজন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দায়িত্বপ্রাপ্ত ভিসি ড. এএমএম শামসুর রহমানকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। চিঠি প্রাপ্তির সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, নিয়োগ বানিজ্য, অবৈধভাবে বদলি ও মহামান্য রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার নিয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও দায়িত্বপ্রাপ্ত ভিসি ড. শামসুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন গন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে কারন দর্শানোর নোটিশ করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে এর জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর জানান, গত  বৃহস্পতিবার হাতে চিঠি পেয়েছি। দু’দিন সরকারী বন্ধ থাকায় রবিবার অফিসিয়ালি চিঠি রিসিভ করা হয়েছে।দায়িত্বপ্রাপ্ত ভিসি ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় তার বাসভবনে চিঠি পৌছানো হয়েছে।

 স/মা