ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তিশা শক্তিশালী অভিনেত্রী -মোস্তফা সরয়ার ফারুকী

admin
অক্টোবর ৩০, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

মোস্তফা সরয়ার ফারুকী বেছে বেছে কাজ করেন। তার নির্মিত ছবির সংখ্যাও হাতে গোনা।

এ নির্মাতার সর্বশেষ ছবি ‘ডুব’। এতে অভিনয় করেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এবং ‘টেলিভিশন’ ছবিতেও নায়িকার চরিত্রে তিশা ছিলেন।

সম্প্রতি ‘শনিবার বিকেল’ নামে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন ফারুকী। সেখানেও নায়িকা তিশা। বাংলাদেশের অন্য অভিনেত্রীদের ফারুকীর ছবিতে খুব একটা দেখা যায় না।

এ নিয়ে এক প্রশ্নের জবাবে ফারুকী বলেছেন, নিজের স্ত্রীর প্রশংসা আমার মুখে মানায় না। তবে তিশার মতো শক্তিশালী অভিনেত্রী এই মুহূর্তে বাংলাদেশে নেই বললেই চলে।

গত শুক্রবার বাংলাদেশ-ভারত-অস্ট্রেলিয়ার ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ। এ ছাড়া সহ-প্রযোজক হিসেবে রয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান।

স/মা