অনলাইন ডেস্ক
গীতাঞ্জলি সম্মাননা পদক পেয়েছেন খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। সম্প্রতি গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেয়া হয়।
পদক গ্রহণের পর সৈয়দ হাসান ইমাম বলেন, কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলে বেশ ভালো লাগে। ভাবি হয়তো দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পেরেছি বলেই দেশ আজ আমাকে এমন সম্মাননায় ভূষিত করেছে। গীতাঞ্জলি সম্মাননা পেয়ে ঠিক এমনই ভালোলাগা কাজ করছে মনের ভেতর। এর কথা বহুদিন আমার মনে থাকবে।
সৈয়দ হাসান ইমাম চার দশকের বেশি সময় ধরে অভিনয়েই শুধু নয়, পরিচালনা এবং আবৃত্তিকার হিসেবেও যিনি সমান সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। অভিনয়, পরিচালনা, আবৃত্তি, সাংস্কৃতিক আন্দোলন- সবকিছুতেই তার দৃপ্ত পদচারণা। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান এবং সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ সৈয়দ হাসান ইমাম স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমির ফেলোশিপ, বাংলাদেশ চলচ্চিত্রের আজীবন সম্মাননা পদকেও ভূষিত হয়েছেন।
স/মা

