ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুক্তরাজ্য থেকে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

admin
অক্টোবর ২৯, ২০১৭ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

শারীরিক পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ যুক্তরাজ্যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু চিকিৎসার জন্য আট দিনের সফর শেষে আজ (গতকাল) রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। ’

উল্লেখ্য, চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি ।

স/মা