ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহের মহেশপুরে শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালন

admin
অক্টোবর ২৮, ২০১৭ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে শহীদ সিপাহী হামিদুর রহমানের
৪৬তম শাহাদৎ বার্ষিকী পালন

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজে ও হামিদুর রহমান জাদু ঘরে তার আতœার মাগফেতার কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের আয়োজনে হামিদুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং এস বিকে ইউপি চেয়ারম্যান আরিফান চৌধুরী নুথান,এসবিকে ইউনিয়ন আ,লীগের সভাপতি নুরুল ইসলাম, এসবিকে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, হামিদুর রহমানের ছোট ভাই বজলুর রহমান,এলাকার সুধী জনসহ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

স/মা