কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় ইমরান (৮) নামে এক শিশু নিহত হয়েছে
শনিবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালবাজর সংলগ্ন গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমরান গোয়ালবাজর এলাকার প্রবাসী খাইরুল ইসলামের ছেলে এবং গোয়ালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শিশু ইমরাম বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে স্কুলে যাওয়ার সময় ৩জন আরোহীসহ দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালক বিক্রম ও তার দুই বন্ধুকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
উপজেলার শ্যামপুর ক্যাম্প ইনচার্জ হানিফ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স/মা

