ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ , আহত ৩

admin
অক্টোবর ২৮, ২০১৭ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ , আহত ৩

কুষ্টিয়া

কুষ্টিয়ায় পোড়াদহ ও দৌলতপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,
শনিবার দুপুরে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের কবুরহাট দোস্তপাড়ায় বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ইরাদ আলী (৪১) ও যাত্রী শিশু আয়শা (৩)নিহত হয়েছে।

নিহত আয়শা কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ খয়েরচারা গ্রামের আলিমের মেয়ে ও নিহত ইরাদ আলী কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মাদ্রাসাপাড়ার মৃত অমূল্য সর্দারের ছেলে।

বটতৈল (ইউপি) চেয়ারম্যান মমিন মন্ডল জানান, একটি দ্রুতগামী বাস পোড়াদহ থেকে বেপরোয়া ভাবে চালিয়ে বটতৈল অভিমুখে আসছিল। এসময় বিপরিদ দিক থেকে যাওয়া একটি যাত্রীবাহী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস চাপায় ইজিবাইক চালক ও এক শিশুসহ ৫ জন গুরুত্বর আহত হয়।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইজিবাইক চালক ইরাদ আলী ও শিশু আয়শার মৃত্যু হয়।এ ঘটনায় নিহত আয়শা’র মা বিপাশা খাতুন (২৬) ফুফু তোমা (২৪) ও বিউটি ( ৪০) কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহত শিশুর মা বিপাশা খাতুনসহ ২ জনের অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স/মা