ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে
মোঃ মমিনুল ইসলাম ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় কমিউনিটি পুলিশিং ডে -২০১৭ পালিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা দিকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর কার্যালয় থেকে র্যালী বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডষ্টোর বাজার হয়ে জামিরদিয়া মাস্টারবাড়ী ক্রাউন ওয়্যার গেইটে গিয়ে শেষ হয়।
পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন ক্রাউন ওয়্যার গেইটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ এসপি আমিরুল ইসলাম দেওয়ান, ইন্সপেক্টর সোহেল, ইসমাইল, রফিকুল ইসলাম ও জাহিদ, আর আই শ্রী গণেশ, সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদস্য আতাউর রহমান মন্ডল, মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।
স/মা

