ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোহিঙ্গাদের দেখতে ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার যাচ্ছেন খালেদা জিয়া

admin
অক্টোবর ২৮, ২০১৭ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন বলে জানা গেছে। এদিকে একই উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় আগেই কক্সবাজার পৌঁছেছেন।

সফরকালে বিএনপি চেয়ারপারসন ফেনী ও চট্টগ্রামে যাত্রাবিরতি দেবেন। ত্রাণ বিতরণ শেষে মঙ্গলবার একইভাবে মাঝপথে যাত্রাবিরতি দিয়ে ঢাকা ফিরবেন খালেদা জিয়া।

স/মা