ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় অবৈধ স্থাপনা নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই উচ্ছেদ

admin
অক্টোবর ২৮, ২০১৭ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছায় অবৈধ স্থাপনা নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই উচ্ছেদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় অবৈধ স্থাপনা নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার ভোরে পৌর বাজারের খেয়াঘাট সংলগ্ন শিবসার চর ভরাটি জমিতে পাইকগাছা বস্ত্র ব্যবসায়ী সংগঠণ নিজস্ব কার্যালয়ের জন্য একটি টিন সেডের ঘর নির্মাণ করে। এ খবর জানতে পেরে নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়ার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সিএ গোলাম সরোয়ার ও সার্ভেয়ার সাকিরুল ইসলাম। এদিকে পাইকগাছার অন্যতম ব্যবসায়ী সংগঠণ বাজার বস্ত্র ব্যবসায়ী সংগঠণের কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী একটি ঠিকানা প্রয়োজন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্থ বস্ত্র ব্যবসায়ী সংগঠণের নেতৃবৃন্দ। অনুরূপভাবে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠণকে পুনর্বাসন করার দাবী জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ।

স/মা