ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রবাসী রাকিব হত্যা মামলার আসামী আনোয়ার নিহত

admin
অক্টোবর ২৮, ২০১৭ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রবাসী রাকিব হত্যা মামলার আসামী আনোয়ার নিহত, বিদেশী পিস্তল চার রাউন্ড গুলি দেশীয় অস্ত্র উদ্ধার, চার পুলিশ সদস্য আহত

কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রবাসী রাকিবুল হত্যা মামলার আসামী আনোয়ার হোসেন(৩২) নিহত হয়েছে।
শুক্রবার ভোর রাত ৩ টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে । ঘটনাস্থল একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি বন্দুক যুদ্ধে পুলিশের ৪ সদস্য আহত হয়। কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী, সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে জয়নাবাদ রেল লাইনের ধারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানা ও গোয়েন্দা পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের গাড়ীকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশ ও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আনোয়ার হোসেন কে শনাক্ত করেন। নিহত আনোয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের আজমত ওরফে গামলার ছেলে।

নিহত আনোয়ারের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অপরাধের একাধিক মামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে প্রবাসী রাকিবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী। উলে¬খ্য স্ত্রী ও ছোট ভাইয়ের পরকিয়ার সম্পর্কের জের ধরে গত ৫ অক্টোবর বৃহস্পতিবার ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাকিবুলকে হত্যা করে স্থানীয় কালীগঙ্গা নদীতে লাশ ফেলে দেয়। হত্যার তিনদিন পর রোববার লাশটি নদী থেকে পুলিশ উদ্ধার করে।

স/মা