কলারোয়ায় গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলের অনুষ্ঠানে জামায়াত নেতা থাকায় অনুষ্ঠান বয়কট করলেন এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় বহু নাশকতা ও হত্যা মামলার আসামি ২নং জালালাবাদ ইউপি চেয়ায়ম্যান জামায়াত নেতা শওকাত আলীকে গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলে বিনামূল্যে আয়রন ও আর্সেনিকমুক্ত পানি ফিল্টার বিতরণ অনুষ্ঠানের অতিথি করায় সেই অনুষ্ঠান বয়কট করলেন তালা-কলারোয়া আসনের সংসদ এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় কয়লা হাজরা পাড়া গ্রামে গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কয়লা ইউপি’র তরুন চেয়ারম্যান শেখ ইমরান হোসেন সাংবাদিকদের জানান, তার ইউনিয়নে এনজিও সংস্থা গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলামের বড় ভাই কামরুল ইসলাম। তিনি জামায়াত নেতা চেয়ারম্যান শওকাত আলীকে বাড়ি থেকে ডেকে এনে অনুষ্ঠানে বিশেষ অতিথি করেন। সেই অনুষ্ঠানে এমপি গিয়ে দেখেন নাশকতা ও হত্যা মমালার আসামি জামায়াত নেতা শওকাত আলীকে বিশেষ অতিথি করা হয়ে আসনে বসে আছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই অনুষ্ঠান বয়কট করে চলে আসেন সংসদ এড মোস্তফা লুৎফুল্লাহ। এবং এমপির সাথে সাথে অনুষ্ঠান বয়কট করেন কয়লা ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় সংসদের সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি এসএম আবু সাঈদ, যুগ্ন-সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, ছাত্রনেতা শামসুজ্জামান টিটু, ইমতিয়াজ হোসেন, ইরশাদুল ইসলাম, বাবু হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
স/মা

