সালথায় রানার মোটরসাইকেল মেলার উদ্বোধন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
রানার অটোমোবাইলস লিঃ এর পক্ষ থেকে ফরিদপুরের সালথায় ২ দিনব্যাপী ধামাকা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।
উক্ত মেলার উদ্বোধন করেন, সালথা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. হেলালুর রহমান মিয়া, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক খাইরুল বাসার ও রানার অটোমোবাইলের ওয়েষ্ট জোন এর জোনাল হেড একেএম শরীফ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, রানার অটোমোবাইলের ওয়েষ্ট জোন এর কর্মকর্তা ওমর ফারুক, শাহিনুর রহমান, আসাদুজ্জামান, আজম, মিশু, মাজেদুল ইসলাম, মাহবুব প্রমূখ। এ মেলায় রানারের সকল প্রকার মোটরসাইকেলের ফ্রি সার্ভিস, পালিশ, ওয়াশিং এর ব্যবস্থা আছে। শুক্রবার সন্ধা পর্যন্ত চলবে এই মেলা।
স/মা

