আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত “একুশে কর্ণার” এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথিও উদ্বোধকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ফিতা কেটে আজ মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের খাদেমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচ তলায় একুশে কর্নার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান ও ভারপ্রাপ্ত গ্রন্থগারিক মু আতাউর রহমান। মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের উপর লিখিত জাতীয় ভাবে খ্যাতিসম্পন্ন বিভিন্ন লেখকের ২৩৪টি বই দিয়ে প্রাথমিক ভাবে একুশে কর্ণার সাজানো হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অমর একুশের চেতনায় উজ্জীবত করণ এবং একুশ বিষয়ে পঠন ও পাঠন এবং গবেষণার মানোন্নয়ন করতে একুশে কর্নারের প্রতিষ্ঠা করা হয়েছে’।
অপরদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হয়। রাত ১১.৪৫ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র নেতৃত্বে এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফের উপস্থিতিতে প্রশাসন ভবন চত্বর হতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোকর্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারি, ছা
এদিকে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন
স/শা

