কলারোয়ায় ফেল করা নেতা লাল্টু আওয়ামীলীগকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করেছে’’’সমাবেশে নেতৃবৃন্দ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় ফেল করা দলের শীর্ষ নেতা লাল্টু উপজেলা আওয়ামীলীগকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দ। সেই সাথে রয়েছেন ভোটে ফেল করা দলের কু-চক্র কর্তারা। তাদের কাজ দলকে পুঁজি করে সমাজের মানুষকে হেও প্রতি পন্ন করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। যারা এমন ঘৃর্নকাজে লোভনীয় হচ্ছে তাদের বলবো আপনারা সহজ পথে দলকে পরিচালনা করুন। দলের সাইনবোর্ড লাগিয়ে মীর জাফরের কায়দায় দলকে ও সরকারের উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্র কোন ভাবেই আপনাদের সভল হবে না। আপনারা যারা দলের নিবেদিত প্রান আছেন তাদের সাথে নিয়ে ফেল করা দলের নেতা লাল্টুর সকল ষড়যন্ত্র কঠোর ভাবে দমন করা হবে। ষড়যন্ত্রকারীদের কলারোয়া মাটি থেকে চির তরে বিদায় করে দিয়ে কলারোয়াকে কলঙ্কমুক্ত করতে চাই। তাই আপনারা জানেন কিভাবে লাল্টু অতীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছিল। আপনারা সবিই জানেন এবং বুঝেন তাই সেটা করা উ”িত যেটা জনগনের কল্যানে সুফল বয়ে আনবে। বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেনসহ দলিয় সকল নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেল করা নেতা আমিনুল ইসলাম লাল্টু সমাবেশে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং দলকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে আওয়ামীলীগের এক শুভেচ্ছা মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাতক্ষীরায় আগমন উপলক্ষে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। শুভেচ্ছা মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে থানা মোড়ে রুপালী ব্যাংকের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সড়ক পরিবহন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা শফিউল আলম শফির পরিচালানায় সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, লাল্টু কয়েকদিন আগে তার ফেল করা কর্তাদের নিয়ে চন্দনপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির ভোটকে কেন্দ্র করে উপজেলা চত্বর সরকারের প্রতিষ্ঠান (ইউএনও) মহাদয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। (ইউএনও) মহাদয় বিষয়টি সর্বচ্চ গুরুত্ব দিয়ে দেখেছে ভোটের মাধ্যমে। সরকারের প্রতিনিধি ইউএনও মহাদয়কে দিয়ে কোন অন্যায় কাজ করাতে না পেয়ে লাল্টু সরকারের উন্নয়নের চিত্র বাঁধা গ্রস্থ করার জন্য কু-চক্র কর্তাদের নিয়ে কু-রুচিপূর্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। আর যারা সহযোগিতা করছেন তাদের বলবো সরকারের কাজে ক্ষতি না করে দলিয় কাজে মন দিয়ে সময় বাড়ান। তাহলে দেখবেন মানুষ আপনাদের কাছে ভাল কিছু আশা করবে। বিএনপি-জামায়াত নেতাদের সাথে নিয়ে লাল্টু নিজ অফিসে বসে দল ও সরকারকে বেকায়দার ফেলার পরিকল্পনা করেন। তাদের এই পরিকল্পনার শিকার হয়ে দলীয় নেতাকর্মীরা অনেকেই লাল্টুর দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছে। জেল থেকে বের হয়ে মিথ্যা মামলা পরিচালনা করেন দলিয় নেতাকর্মীরা।
দূনীতিতে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন সরকারের উন্নয়ন প্রকল্পে কোন দূনীতির আশ্রয় নেয়নি। লাল্টু ভাইস চেয়ারম্যান থাকাকালীন যে পরিমান অবৈধ অর্থ উপার্জন করেছেন তার কোন হিসাব লাল্টুরও জানা নেই। সে সময় তৎকালীন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমস্ত অপকর্ম চালিয়ে গেছেন। এখন কোন দিকে স্থান না পেয়ে দলের কর্মীদের নামে ভির্ত্তিহিন কথা ছড়াচ্ছে। এছাড়া বহু আলোচিত শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী আসামি সাবু ও তার ভাই সনজুকে প্রকাশ্যে মদদ দেন। আর শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামির পক্ষে আদালতে মিথ্যা স্বাক্ষীও দিয়েছেন। সরকারের উন্নয়নের চিত্র লাল্টুর আর ভাল লাগছে না দেখে সে পাগল হয়ে দল ও সরকারের বিরুদ্ধে অবস্থান করছে। দলের সাধারণ সম্পাদক হয়ে দল ও সরকারের বিরুদ্ধে এমন কু-রুচিপূর্ন বক্তব্য দেওয়ায় লাল্টুকে ধিক্কার করি। বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেনের নেতৃত্বে¡ শুভেচ্ছা মিছিল ও সমাবেশে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যানগন মাস্টার নুরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সড়ক পরিবহন শ্রমিকলীগের সভপতি আমজাদ হোসেন শাহিন, সহ-সভাপতি শহিদ আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, যুগ্ন-আহবায়ক রেজানুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদ খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলিয় নেতাকর্মীরা প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাতক্ষীরায় দলিয় কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে বলে জানান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন।
স/মা

