আগৈলঝাড়ার গৈলা বাজারে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের
মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজারে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গৈলা বাজারে আয়োজিত বাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সাধারণ সভায় গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামীলীগ নেতা আঃ সত্তার মোল্লা, মোঃ মানিক মোল্লা, এনজিও পরিচালক কাজল দাশ গুপ্ত, ইউপি সদস্য প্রবিত্র রাণী বাড়ৈ, শফিকুল ইসলাম টিটু তালুকদার প্রমূখ। এ সময় বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন- মহিত লাল মন্টু, দেলোয়ার আকন, রুবেল সরদার, বাপ্পী কর্মকার, হাবিবুর রহমান সরদার, সুশান্ত কর্মকার সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। এ সময় ব্যবসায়ীরা বাজারের পাহারা ব্যবস্থার জোরদার, পয়-নিস্কাশন ব্যবস্থা, বাজারের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান, ঘাটলা পরিষ্কার পরিছন্ন রাখা, টয়লেট এর সঠিক ব্যবহার সহ টল ঘরের সঠিক ভাবে ব্যবহারের দাবী জানান। তাদের বক্তব্য শুনে উপজেলা নিবার্হী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল ও গৈলা ইউপি চেয়ারম্যান ও বাজারের সভাপতি সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার বাজারের সকল অবৈধ স্থপনা উচ্ছেদ সহ পর্যায়ক্রমে সমস্ত সমস্যা সমাধান করে গৈলা বাজারকে আরো আধুনিক করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
স/মা

