ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ঐতিহ্যের পালাগান ও জারিগান উৎসব ও পুরস্কার বিতরণ

admin
অক্টোবর ২৫, ২০১৭ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে ঐতিহ্যের পালাগান ও জারিগান উৎসব ও পুরস্কার বিতরণ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: 
নাগেশ্বরীতে ঐতিহ্যের পালাগান ও জারিগান উৎসবে প্রথম হয়েছে জেলার রাজারহাট উপজেলার লালকুঁড়ি লোক সংগীত দল। উৎসব শেষে সোমবার রাত ১০টায় নাগেশ্বরী মুক্তমঞ্চে তাদের পুরস্কার তুলে দেয়া হয়। ওই দুপুর ২টায় উৎসবের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। এতে জেলার চার উপজেলা থেকে চারটি লোকনাট্য দল ও লোক সংগীত দল অংশ নেয়। বিজয়ী তিনটি দলকে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র পুরস্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক মুজিবুর রহমান বীরবল, মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার মতিয়ার রহমান নান্টু, আরডিআরএস এর ম্যানেজার ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত কর্মসুচী ব্যবস্থাপক কুড়িগ্রাম আব্দুল গণি, এরিয়া ম্যানেজার বেলাল হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মনিন্দ্র নাথ সরকার, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রমূখ। উৎসবে অংশ নেয়া দলগুলোর পরিবেশনায় হারিয়ে যাওয়া গ্রামীণ পালাগান ও জারীগানে মুদ্ধ হয় হাজারো দর্শক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এটি বাস্তবায়ন করে। উৎসবে অংশগ্রহণকারী দলগুলো হলো ভুরুঙ্গামারী উপজেলার পাইকেড়ছড়া লোক সংগীত দল, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ লোক নাট্য দল, রাজারহাট উপজেলার লালকুঁড়ি লোক সংগীত দল এবং ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী লোক নাট্য দল। এরমধ্যে রাজারহাট উপজেলার লালকুঁড়ি লোক সংগীত দল প্রথম স্থান অর্জন করে। এরমধ্যে রাজারহাট উপজেলার লালকুঁড়ি লোক সংগীত দল ১ম, ভুরুঙ্গামারীর পাইকেড়ছড়া লোক সংগীত দল ২য় এবং ফুলবাড়ীর শিমুলবাড়ী লোক নাট্য দল ৩য় স্থান দখল করে।

স/মা