ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতিকে হত্যার হুমকি

admin
অক্টোবর ২৫, ২০১৭ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতিকে হত্যার হুমকি; থানায় জিডি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতিকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত সোমবার সাংবাদিক জিএম মিজানুর রহমান বাদী হয়ে কাজল সরদার সহ ৩ জনকে বিবাদী করে থানায় জিডি করেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের রউফ সরদারের ছেলে কাজল সরদার, গোপালপুর গ্রামের বাচ্চু মোড়লের ছেলে আলম মোড়ল ও চেঁচুয়া গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে মাসুম মোড়লসহ কতিপয় ব্যক্তিগণ গত ১৭ অক্টোবর রাত ১০টার দিকে চেঁচুয়া গ্রামের মৃত বিশে গাজীর ছেলে সাংবাদিক জিএম মিজানুর রহমানদের লাগানো একটি নিমগাছ ১৮ হাজার টাকা বিক্রি করে ৫ হাজার টাকা  মিজানের বাড়ীতে পাঠায়। উক্ত টাকা ফেরত দিলে ১৮ অক্টোবর সন্ধ্যায় নতুন বাজারে পেয়ে কাজল, আলম ও মাসুম সহ তাদের লোকজন সাংবাদিক মিজানকে ঘিরে ফেলে গুলি করে ও কুপিয়ে হত্যা করার এবং গাছ কেটে নেওয়ার হুমকি দেয়। পরে গত শুক্রবার অস্ত্র ও চাঁদাবাজী সহ একাধিক মামলার আসামী কাজলের নেতৃত্বে তাদের লোকজন গাছ কাটা শুরু করলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। গাছ কাটা বন্ধ করার কারণে শনিবার আবারও সাংবাদিক মিজানকে জানমালের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মিজান বাদী হয়ে গত সোমবার কাজল, আলম ও মাসুম মোড়লকে বিবাদী করে থানায় জিডি করে। যার নং- ১০৫৪/১৭, তাং- ২৩/১০/১৭ ইং।

স/মা