ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আগৈলঝাড়ায় সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুকরণ এবং শিক্ষা উপকরণ বিতরণ

admin
অক্টোবর ২৪, ২০১৭ ৭:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়ায় সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
মিড ডে মিল চালুকরণ এবং শিক্ষা উপকরণ বিতরণ

স্বপন দাস, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাকাল ইউনিয়ন পরিষদের আয়োজনে মিড ডে মিল চালুকরণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ ও সকল শিশুদের জন্য টিফিন বক্স বিতরণ করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান উক্ত উপকরণ বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি বিদ্যালয় হচ্ছে একটি ফুল বাগান, শিশুরা হচ্ছে ফুল আর শিক্ষকরা হচ্ছেন সেই বাগানের মালি। কোন শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। শিশুরা হলো অফুরন্ত সম্ভাবনার বীজ। তাদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। তিনি আরো বলেন- আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশ্রামাগার তৈরী করে দেবো। আর যে কোন বিদ্যালয়ের যে কোন সমস্যার জন্য আমাকে বলবেন। আমি তা নিরসনের ব্যবস্থা নেব।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল হক তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু তাহের, বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদার, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমূখ। এ সময় শিক্ষক-শিক্ষিকা, এসএমসি’র সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পরে জেলা প্রশাসক আগৈলঝাড়া অফিসার্স ক্লাবে শিশুদের নৃত্য-গীত ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ উপভোগ করেন।

স/মা