পাইকগাছায় প্রবাসী ছাত্রনেতার সহায়তায় বিএনপি’র সদস্য সংগ্রহ ফরম বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
প্রবাসী সাবেক ছাত্রদল নেতা আবু হুরাইরা বাদশার সহযোগিতায় পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের নিকট সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। সোমবার সকালে নিজ বাসভবনে ইউনিয়ন নেতৃবৃন্দের নিকট সদস্য ফরম বিতরণ করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, শেখ আছাদুজ্জামান ময়না, তৌহিদুজ্জামান মুকুল, ইমরান সরদার, মশিউর রহমান মিলন, কাজী সাজ্জাত আহম্মেদ মানিক, এসএম মোহর আলী, আবু হানিফ, গাজী আজহারুল ইসলাম, বাবলু সরদার, হাতেম আলী, সাদ্দাম গাজী, জুয়েল, কামরুজ্জামান টুকু, আনারুল ইসলাম, হবি মেম্বর, শেখ আমিন উদ্দীন, হরমুজ, শেখ জহির রায়হান, জিবারুল, সেলিম গাইন, সাদেক ও রুহিন।
স/মা

