ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আশুলিয়া প্রেস ক্লাবে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধি:

আজ অমর একুশে ফেব্রুয়ারি, রক্ত  ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। তাই বাঙ্গালির সঙ্গে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় এ দিবসটি পালিত হচ্ছে।
একুশের প্রথম প্রহরে জাতির কৃতজ্ঞচিত্তে ভাষা শহীদের প্রতি আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় (সময়টিভি জেলা প্রতিনিধি) ও সাধারন সম্পাদক শেফালী আক্তার মিতু (বাংলাভিশন), সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী (দৈনিক বণিক বার্তা) সহ সকল সাংবাদিকবৃন্দ এবং পরপরই রাজনৈতিক দলের বিভিন্ন অংঙ্গসংগঠন ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের অংঙ্গ সংগঠনের মধ্যে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক শাখা কমিটির পক্ষে থেকে সভাপতি শ্রমজীবি মানুষের নেতা মোঃ ফারুক মাদবর, সহ সভাপতি মোঃ জসীম উদ্দিন মাদবর ও সংগঠনিক সম্পাদক কছিম উদ্দিন শেখসহ অন্যান্য সদস্যবৃন্দ। নবগঠিত জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির পক্ষ থেকে শহীদদের প্রতি বিন্রম শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি শাহিন মন্ডল, সারোয়ার হোসেন, মোঃ হাসেম বেপারী, আরিফ হোসেন জয়, মেহেদী হাসান সুমন ও সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ। জাতীর পিতা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর পক্ষ থেকে সভাপতি মোঃ হাবিবুর রহমান(বাচ্চু), সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং অন্যান্য অংঙ্গ সংগঠনসমুহ।
একুশের চেতনা আমাদের আতœামর্যাদাশীল করেছে, জুগিয়েছে দুর্জয় সাহস তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়া প্রেস ক্লাবে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের উপচেপড়া ভিড়।

স/শা