ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ছাতকে ৫শতাধিক ছাত্রছাত্রীর ফ্রি চিকিৎসা প্রদান

admin
অক্টোবর ২৩, ২০১৭ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ছাতকে ৫শতাধিক ছাত্রছাত্রীর

ফ্রি চিকিৎসা প্রদান

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::

ছাতকে গোবিন্দগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট কর্তৃক আয়োজিত “ফ্রি চিকিৎসা সেবা ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে। শনিবার ২১অক্টোবর প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে, সহকারি শিক্ষক শামীমা সুলতানা ও সাঈদ আনোয়ারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শিশির চক্রবর্তী। সভায় প্রধান আলোচক ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন ও হৃদ রোগ বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি বাবু তাপস দাশ পুরকায়স্থ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের কনসালটেন্ট, ডাক্তার শাব্বির আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাক্তার আহমেদ নাসিম হাসান লাভলু। বক্তব্য রাখেন, ছাতক উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ শর্মা, ডাক্তার আব্দুল্লাহ আল আমিন মাছুম, ডাক্তার সুচিত্রা তালুকদার, ডাক্তার আব্দুল হাই আল মনসুর প্রমূখ। জানা গেছে, আগত ডাক্তারদের মধ্যে ডাক্তার মইন উদ্দিন ও ডাক্তার অভিজিৎ শর্মা ছাড়া অন্যান্যরা এবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। এখন তারা সবাই চিকিৎসা পেশায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন।

বিদ্যালয়ে এ ব্যতিক্রমি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন। সকাল ৯টা থেকে ৫শতাধিক ছাত্রছাত্রিদের ফ্রি ওষুধ, চিকিৎসা, ও ব্যবস্থাপত্র দেয়া হয়।

স/মা