ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে নাগেশ্বরী কলেজের অধ্যক্ষসহ ৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

admin
অক্টোবর ২৩, ২০১৭ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে নাগেশ্বরী কলেজের অধ্যক্ষসহ ৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী কলেজের অধ্যক্ষসহ ৮শিক্ষক-কর্মচারিকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। নাগেশ্বরী কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে ২২অক্টোবর সকাল ১১টায় কলেজ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সহকারী অধ্যাপক মনির উদ্দিন এর সভাপতিত্বে ও বাংলা প্রভাষক রেজাউল করিম রেজার সঞ্চালণায় বিদায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সাহেদুল ইসলাম, সহকারী অধ্যাপক আছির আলী, বিনয় সরকার, আলহাজ্ব মোশারফ হোসেন, আকতার ইমাম খাঁন, রবিউল ইসলাম খাাঁন, হিসাব রক্ষক ভবেন চন্দ্র বর্মন, অফিস সহকারী আলহাজ্ব আব্দুল মালেককে বিদায় সংবর্ধনা দেয় আয়োজকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্জ শাহাদৎ হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী, নজরুল গবেষক ও অবঃ শিক্ষক সুব্রত ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বীরবল, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন মন্ডল রেজা, সহকারী অধ্যাপক মনির উদ্দিন, অবঃ সহকারী অধ্যাপক আব্দুল হাই, ক্কলেজ শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক, সহকারী অধ্যাপক শামছুল আলমসহ আরো অনেকে। এছাড়াও বিদায়ী শিক্ষক-কর্মচারীগণও বক্তব্য রাখেন এবং বিদায়ীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি সম্মাননা পাঠ করে শোনান শিক্ষক ও শিক্ষার্থীরা।

স/মা