ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে সাংস্কৃতিক উৎসবে ১৫ গুণীজন সম্মাননা পেলেন

admin
অক্টোবর ২৩, ২০১৭ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে সাংস্কৃতিক উৎসবে ১৫ গুণীজন সম্মাননা পেলেন

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলা সাংস্কৃতিক উৎসবে ১৫ গুণীজন সম্মাননা পেয়েছেন। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে সাতদিন ব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাদের সম্মাননার উপহার তুলে দেন।

যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন, লোক সংস্কৃতিতে মনোয়ার হোসেন খান, ফটোগ্রাফিতে সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, যন্ত্রসংগীতে পতিত পাবন নট্ট, মো. মেসবাহ উদ্দিন খান রতন ও মিলন দাস, চারুলায় চিত্তরঞ্জন দত্ত ও শিব নাথ বিশ্বাস, আবৃত্তিতে সুভাষ চন্দ্র দাস ও মুহম্মদ শামসুল হক, নাট্যকলায় মহাদেব কর্মকার, শফিকুল ইসলাম ও মাসুদ আলম খান, কন্ঠ সংগীতে বীণা রানী রায়, মো. মনির হোসেন মিন্টু ও আব্দুল হক বয়াতি।

জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৩-১৪ ও ১৫ সালের জন্য এই ১৫ জন গুণী ব্যক্তি সংবর্ধনায় দশ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট উপহার পান। ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে গত ১৫ অক্টোবর থেকে জেলা সাংস্কৃতিক উৎসবের এ আয়োজন করে। উৎসবে জেলার ৪০টি সাংস্কৃতিক সংগঠন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সাংস্কৃতিক জাগরণ মানুষের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করে। আর তা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।

সাংস্কৃতিক উৎসব কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: হামিদুল হক, পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন।

স/মা