ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কমলনগরের রফিকগঞ্জ বাজারটিতে পিলার মিটারের অভিষেক হলেও বিদ্যুতের দেখা মিলেনি বিশ বছরে !

admin
অক্টোবর ২৩, ২০১৭ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

কমলনগরের রফিকগঞ্জ বাজারটিতে পিলার মিটারের
অভিষেক হলেও বিদ্যুতের দেখা মিলেনি বিশ বছরে!!

এম. শাহরিয়ার কামাল, কমলনগর (লক্ষ্মীপুর প্রতিনিধি)

মানবিক সেবার অন্যতম মাধ্যম পল্লীবিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার যখন বদ্ধপরিকর এমনি সময় প্রশ্ন উঠেছে পল্লীবিদ্যুৎ সেবা এখন শুধু মাত্র ঈদের চাঁদ। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী রফিকগঞ্জ বাজারটি’র প্রতিষ্ঠাকাল ৫০ (পঞ্চাশ) বছরে উন্নতি হলেও অধ্যবদি পর্যন্ত পল্লীবিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারেনি পল্লী বিদ্যুৎ বোর্ড লক্ষ্মীপুর। তৎকালিন আওয়ামী সরকারের হেভিওয়েট মন্ত্রী জননেতা আ.স.ম আব্দুর রব’র ক্ষমতায়নকালে বিদ্যুৎ সংযোগের অর্ডার নিশ্চিত হয়। গত ১৫ (পনের) বছর পূর্বে সারীবদ্ধ পিলার স্থাপন পরবর্তী মিটার-ওয়ারিং চূড়ান্ত হলেও সংযত কোন কারণ ছাড়াই বিদ্যুতের আলো থেকে বঞ্চিত রয়েছে এ অঞ্চলের প্রায় ১০,০০০ (দশ হাজার) গ্রাহক। এ ব্যাপারে অভিযোগ করে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাসার জানান, দীর্ঘ পরিশ্রমের পথ পাড়ী দিয়ে তৎকালীন মন্ত্রী আ.স.ম আব্দুর রব’র সময়ে রফিকগঞ্জ বাজারসহ আমার নির্বাচনী ওয়ার্ডের জন্য বিদ্যুৎ সংযোগের অর্ডার হয়। পিলার স্থাপন-পিলারের তার সংযোগ-পরবর্তী প্রতিটি ঘর এবং বাড়িতে মিটারের ওয়ারিং সমাপ্ত হলেও বিগত কয়েক বছর যাবত পরিত্যক্ত অবস্থায় পরে আছে সবকিছু। কেন বা কোন কারণে আমাদেরকে বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে না ইহা আমার বোদগম্য নয়। সরকারের স্বদইচ্ছা ও আন্তরিকতায় এ অঞ্চলের বিদ্যুৎ সেবা নিশ্চিত হবে এমনটা আশা করে তিনি বলেন, প্রায় ৫০ (পঞ্চাশ) বছর পূর্বের এই বাজারটিতে শত শত ব্যবসায়ী ব্যবসার কার্য পরিচালনা করছেন। বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ-বিক্রয় করা একেবারেই সম্ভব নয়। ফলে সরকারের ঘোষিত ডিজিটালায়ন বাংলাদেশ গড়ার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। এলাকার শত শত মানুষের দাবী মহাজোট সরকার তাদের বহুদিনের আসার ভরসা পল্লীবিদ্যুৎ সরবরাহ করলে এই অঞ্চলের জন জীবন মহাসঙ্কট পল্লীবিদ্যুৎ হয়রানি থেকে রক্ষা পাবে। এই বিষয়ে পল্লীবিদ্যুৎ লক্ষ্মীপুর জেলা ডিজিএম বরাবর জানতে চাইলে, বিষয়টি ক্ষতিয়ে দেখে স্বল্প সময়ে লাইনটি চালু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

স/মা