ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বর্তমানে দলের জন্য ত্যাগি ও নিবেদিত প্রাণ রাজনীতিবিদদের বড় অভাব রয়েছে- শিল্পমন্ত্রী

admin
অক্টোবর ২২, ২০১৭ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমানে দলের জন্য ত্যাগি ও নিবেদিত প্রাণ রাজনীতিবিদদের বড় অভাব রয়েছে…… শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামীলীগের ঝালকাঠি জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও চেম্বারের সাবেক সভাপতি নুরুল ইসলাম খলিফা’র স্মরণ সভা ও মিলাদ মাহফিল ২১ অক্টোবর বেলা ১১ টায় শহরের সানাই কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পমন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি উপস্থিতদের সামনে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, নুরুল ইসলাম খলিফা ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু দলের প্রয়োজনে ছিলেন নিবেদিত ও নিঃস্বার্থ ব্যক্তি যা উদাহরণ হিসেবে সকলে মনে রাখবে।

স্ম্রণ সভার আগে তিনি পৌরসভার গুরুধাম ব্রীজের পশ্চিম ঢালে একটি রাস্তার উন্নয়নমূলক কাজের নাম ফলক উম্মোচন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি মো. হামিদুল হক, এসপি জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর মেয়র ও জেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার প্রমুখ।

স/মা