ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বৃষ্টি এলেই স্কুলে বাজে ছুটির ঘন্টা !

admin
অক্টোবর ২২, ২০১৭ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বৃষ্টি এলেই স্কুলে বাজে ছুটির ঘন্টা !

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার আখড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টি এলেই বাজে ছুটির ঘন্টা। আকাশের আবহাওয়া একটু পরিবর্তন হলে কিংবা সামান্য বৃষ্টি হলেই ব্যাস কেল্লাফতে! এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আর দেখা মিলে না।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আখড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল এমনিই একটি চিত্র। সকাল থেকে আকাশের বৈরি আবহাওয়ায় একটু রিমঝিম বৃষ্টি পড়ছিল। আর এই বৃষ্টির অজুহাতে বিদ্যালয়টি আর খোলা হল না। পাওয়া গেল না কোন শিক্ষক, ছিল না কোন ছাত্রছাত্রী। কক্ষগুলো ছিল তালাবদ্ধ। বৃষ্টির অজুহাতে ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক ছুটি দিয়ে অনেক আগেই বাড়ি চলে গেছেন ওই স্কুলের শিক্ষকরা।

বিদ্যালয়ের মাঠে বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা হলে তার জানায়, আমরা সকালেই স্কুলে এসেছি। আজ বৃষ্টি তাই স্কুল বন্ধ, স্যারেরা ছুটি দিয়ে বাড়ি চলে গেছে। এরপর যারা এসেছিল, তারাও স্কুল বন্ধ দেখে চলে গেছে। আমরা মাঠে একটু খেলছি। একটু পরেই চলে যাবো।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষকদের অনিয়ম ও গাফেলতিতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও পাঠদান ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই এভাবেই চলছে। অথচ দেখার কেউ নেই। শিক্ষা বিভাগের তদারকি না থাকায় অবস্থার পরিবর্তন হচ্ছে না।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা বেগম বলেন, আমি একটু অসুস্থ্য। তাই একটু আগেভাগেই বাড়িতে চলে এসেছি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খান বলেন, বৈরি আবহাওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে না আসায় শিক্ষকরা স্কুল বন্ধ করে চলে গেছে। তবে সকালে শিক্ষকরা স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. হেমায়েত গাজী বলেন, সরকারীভাবে আজ কোন বন্ধ নাই। তবে কেন বিদ্যালয়টি বন্ধ তা আমার জানা নেই। যদি এমনটা হয় থাকে তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক এবং বিধি সম্মত নয়। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স/মা