ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় বিষ্ফোরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মিজান

admin
অক্টোবর ২১, ২০১৭ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

কলারোয়ায় বিষ্ফোরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মিজানসহ বাকীরা বহু তবিয়তে

আরিফ রহমান,সাতক্ষীরা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় বিষ্ফোরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মিজানকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেছে। গত কয়েকদিন তাকে বিভিন্ন অনুষ্ঠান বা স্থানীয় বাজারে বহু তবিয়তে দেখা গেলে নজর বন্দি হয় প্রতিবেদকের সামনে। এতে করে এলাকায় লোকজন চরম আতংকে ভুগছে। আসামি প্রভাবশালী প্রকাশ্যে চলাফেরা করায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেদকের কাছে ক্ষোপ প্রকাশ করে বলেন, আসামিকে যেন পুলিশ আটক করতে না পারে সেই জন্য তিনি নিজস্ব নিরাপত্তা বা পোটোকল নিয়ে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে আসন গ্রহন করেন। এদিকে একই অনুষ্ঠান বা বিচারকার্যে পুলিশের সাথেও দেখা গেছে আসামিকে। মামলার বিবরণে জানা যায়, এজাহারভুক্ত পলাতক আসামি মিজান গত ১০/১১/১৫ তারিখ রাত সাড়ে ৮টার দিকে যুগিখালী ইউনিয়নের দলুইপুর ইয়ার আলী মোড় ওফাপুর গ্রামের মৃত মান্নান সরদারের ছেলে মিজানসহ অঙ্গত কয়েক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ও ককটেল বিষ্ফোরণ করে পালানোর সময় ঘটনাস্থান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। সে সময় মামলার বাদি হলেন থানার এএসআই রতন হাজরা। তৎকালীন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শফিকুর রহমান মামলাটি দীর্ঘ তদন্ত করে এজাহারভুক্ত ৭০ জন আসামির মধ্যে বিভিন্ন সময়ে ৫৯জন আসামিকে আটক করেন। আর বাকী নামধারী আসামিরা পলাতক থাকায় বিগত ওসি আবু সালেহ মাসুদ করিমের স্বাক্ষরে জেল হাজতে পাঠিয়ে আদালতে ১৯০৮ সালের বিষ্ফোরণ উপাদানকারী আইনে ৩/৪ ধারা অভিযোগ পত্র দাখিল করেন। সেই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মিজান।

বিষ্ফোরণ মামলার আসামি আদালতে হাজির না হয়ে আদালত অবমাননার দায়ে মিজানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারের ভয়ে কয়েকদিন আসামি এলাকার বাহিয়ে থাকলে আবার এলাকায় ফিরে তার কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এমনাতবস্থায় এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের জন্য স্থানীয়রা পুলিশ সুপার ও থানার ওসি সারের সু-দৃষ্টি কামনা করেছেন। এছাড়া আসামি মিজান বিভিন্ন ব্যক্তিদের আইনের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াসহ এলাকায় অনেক কৃত-কর্মকান্ড করেছেন বলে এলাকাবাসীরা জোর গলাই বলেন। আদালতে প্রতি শ্রদ্ধা জানিয়ে পলাতক আসামিকে আটক করে আদালতের আস্তা ফিরিয়ে আনতে প্রতিবেদক সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেকের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে হলে থানার ওসি সারের কাছ থেকে অনুমতি লাগবে। ওসি সার ওয়ারের্ন্ট যাকে খুশি দিয়ে আসামিকে গ্রেফতার করাতে পারেন। আশা রাখেন অল্প সময়ের মধ্যে আসামিকে আটক করা হবে। এদিকে থানা সূত্রে জানা যায়, আসামি মিজান দেশের বাহিরে থাকায় তাকে আটক করা সম্ভাব হয়নি। অতিস্বত্তর তাকে আটক করে আদালদে সোপার্দ করা হবে। তাছাড়া মামলার পলাতাক আসামি মিজানের সাথে কথা হলে তিনি বিষ্ফোরণ মামলার সত্যতা স্বীকার করে বলেন মালয়েশিয়ায় থাকা অবস্থায় তার দলের কিছু কু-চক্রি মহল পুলিশকে ভূল তথ্য দিয়ে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। তাছাড়া তিনি আগামি ২৩ তারিখে কোর্টে হাজির হয়ে মামলার জামিন আবেদন করবেন বলে প্রতিবেদকের কাছে বলেন।

স/মা