ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

admin
অক্টোবর ২১, ২০১৭ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নবলোকের উদ্যোগে, এইচএসআরসি এর অর্থায়নে ও ওয়াটার এইডএ’র সহযোগিতায় শনিবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারীর সভাপতিত্বে “পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর কবিতা দাশ, শিক্ষক আউয়াল মোড়ল, মাখন লাল সরকার, সাংবাদিক আব্দুল আজিজ, ইমদাদুল হক, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, ট্রের্ণিং অফিসার কৃষ্ণ পাল, টেকনিক্যাল অফিসার আয়ুব আলী গাজী। বক্তব্য রাখেন, শিক্ষার্থী সুরাইয়া আক্তার মিম, নিলয় সরকার, কাশফিয়া সুলতানা ও আসমা আক্তার। অনুষ্ঠান শেষে হাত ধোয়া প্রদর্শনীর উপর কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স/মা