ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে পড়লেন তামিম

admin
অক্টোবর ২১, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরে এখনও সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও হেরেছে টাইগাররা।

সেই সাথে দলে হানা দিয়েছে ইনজুরি। কাটার মাস্টার পেসার মুস্তাফিজের পর এবার টাইগার ওপেনার তামিম ইকবালও ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে।

সফরের শুরুতেই চোট পেয়েছেন তামিম। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের ঊরুর মাংসপেশীতে ব্যথা পেয়েছিলেন তিনি। এই ব্যথার কারণেই দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে খেলা হয়নি তার। দ্বিতীয় টেস্টে মাঠে নামলেও চোটের কারণে শুক্রবার অনুশীলন করতে পারেননি তামিম।

ইস্ট লন্ডনে একটি স্থানীয় হাসপাতালে আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে বলা হয়েছে, তামিমের বাঁ ঊরুর চোটটি আরও বেড়েছে। তাই রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলতে পারছেন না তিনি। টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারবেন না মারকুটে এই বাঁহাতি ওপেনার।

দেশে ফিরে আসবেন তিনি।

রিপোর্ট অনুযায়ী, তামিমকে ২৪-২৫ দিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে টি-টোয়েন্টি সিরিজসহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

এদিকে, গোড়ালি মচকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানেরও। ওয়ানডে সিরিজের দু’টি ম্যাচ এ বাঁহাতি পেসারকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তার পরিবর্তে দলে যোগ দিচ্ছেন শফিউল।

দক্ষিণ আফ্রিকা প্রথম দুই ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে। ২২ অক্টোবর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে স্বাগতিকদের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ।

স/মা