ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শুক্রবার রাত ১০টা থেকে নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

admin
অক্টোবর ২০, ২০১৭ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

লঞ্চ ও স্পিডবোটের পর এবার ফেরি চলাচলও বন্ধ করা হলো মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে। টানা বৃষ্টিতে সৃষ্ট বৈরী আবহাওয়া ও পদ্মার তীব্র স্রোতের কারণে স্বল্প পরিসরে চলতে থাকা ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত ১০টা থেকে নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ৬ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট ম্যানেজার (মেরিন) মোহাম্মদ আলী জানান, পদ্মায় তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে চারটি রো রো এবং ৩টি কে-টাইপ ফেরি চলাচল করলেও বর্তমানে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা করে দেওয়া হয়েছে।

স/মা